নির্বাচন নিয়ে জনগণের আশা এখন নিরাশায় পরিণত হয়েছে: খালেকুজ্জামান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৮, ২১:৩৫আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২২:৪৩

বক্তব্য দিচ্ছেন খালেকুজ্জামান নির্বাচনকে সামনে রেখে জনগণের মধ্যে যে আশার সৃষ্টি হয়েছিল এখন তা নিরাশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাসদের সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক বাম জোটের শীর্ষ নেতা খালেকুজ্জামান। বাসদের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০১তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৩ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খালেকুজ্জামান বলেন,  ‘আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র আসতে পারে আবার স্বৈরতন্ত্রও আসতে পারে। নির্বাচন হলেই গণতন্ত্র হয় না। সুষ্ঠু নির্বাচন করতে হলে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। কিন্তু আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন নয়।’ বিচার বিভাগ ও উচ্চ আদালতের স্বাধীনতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। প্রধান বিচারপতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের প্রধান বিচারপতিকে যেভাবে বিতাড়িত করা হয়েছে সেটা দেশ ও জাতির জন্য লজ্জাজনক ব্যাপার।’

নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন,  ‘দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের ইচ্ছা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। কোনওরকমে জোড়াতালি দিয়ে নির্বাচন সম্পন্ন করা হলেও পরবর্তী সময়ে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত করা কঠিন হয়ে পড়বে।’ নির্বাচন কমিশনকে আজব কমিশন বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনে ভোট কারচুপির ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমন্বয়ক নিখিল দাস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাসদের ঢাকা মহানগর আহ্বায়ক কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ।  আরও বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস।

আলোচনা সভা শেষে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম