রোলারসহ ব্রিজ ভেঙে খালে

বরগুনা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৮, ২৩:৪৩আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ০০:১০

ভেঙেপড়া ব্রিজ বরগুনার পাথরঘাটায় মাছের খাল এলাকায় ব্রিজ ভেঙে রোলার খালে পড়ে কালমেঘা ও পাথরঘাটা সদর ইউনিয়নের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মাছের খাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান,  স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়ন কাজে পাথরঘাটা থেকে কালমেঘা যাওয়ার পথে রোলারটি ব্রিজের উপরে উঠলে সেটি ভেঙে পড়ে যায়। এ সময় নিচ দিয়ে যাওয়া একটি ট্রলারের উপর ব্রিজটি ভেঙে পড়লে ট্রলারটি ডুবে যায়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

কালমেঘা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোলায়মান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার জুমার নামাজের আগে ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গেই ব্রিজটি ভেঙে রোলারটি  খালে পড়ে যায়।  ব্রিজটি আগে থেকেই নড়বড়ে ছিল তাই এত ওজন নিতে না পেরে ব্রিজটি ভেঙে পড়েছে। কালমেঘা ও পাথরঘাটা সদর ইউনিয়নের সঙ্গে সড়কপথে যোগাযোগের একমাত্র মাধ্যম এ ব্রিজটি ভেঙে পড়ায় এই দুই ইউনিয়নের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী মো. আজিজুর রহমান বলেন, ‘উন্নয়ন কাজে যাওয়ার সময় রোলারটি ব্রিজে ওঠার কারণেই এটি ভেঙে যায়। তবে কেউ হতাহত হয়নি। যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্রিজটি পুনরায় মেরামত অথবা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’

এ বিষয়ে কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকন মো. সহিদ বলেন, ‘সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে যোগাযোগের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা করার চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম