হবিগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১, আহত ২৫

হবিগঞ্জ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৮, ১০:১৮আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১০:২৬

হবিগঞ্জ হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যাত্রী নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, শনিবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নবীগঞ্জ উপজেলার দেবপাড়ায় উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই এক জন নিহত ও অন্তত ২৫ জন আহত হন। আহত অবস্থায় তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেছে।

শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ হতাহতদের উদ্ধারে কাজ করছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি