রাজবাড়ীতে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৮, ১২:০৪আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৭:০২

রাজবাড়ী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় নুরজাহান বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ নভেম্বর) ভোরে  উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া গ্রামে নিহতের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত নুরজাহান নটাপাড়া গ্রামের মৃত বেলায়েত শেখের স্ত্রী।

ওসি এ কে এম আজমল হুদা জানান, নিহত নুরজাহানের বড় ছেলে আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে সপরিবারে আমেরিকা প্রবাসী। তিনি ছোট ছেলে বারেক শেখের সঙ্গে গ্রামে থাকতেন। গলা কেটে বৃদ্ধাকে হত্যা করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।

/আইএ/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম