হিলি সীমান্তে নতুন ৩ কিলোমিটার এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করছে বিজিবি

হিলি প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৮, ১২:২০আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১২:২৮

হিলি সীমান্ত (ফাইল ফটো) দিনাজপুরের হিলি সীমান্তে নতুন আরও তিন কিলোমিটার এলাকা জুড়ে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকা দিয়ে নারী-শিশু পাচার, অস্ত্র ও মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সকল ধরনের অপরাধ দমনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকার বিজিবির ১ নম্বর পোস্ট হতে শুরু করে বিজিবির ৯ নম্বর পোস্ট পর্যন্ত সীমান্তের হাড়িপুকুর এলাকার সামনে পর্যন্ত ২৬টি সিসি ক্যামেরা সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের কাজ করছে বিজিবি। এসব স্থানে পিলার স্থাপনের কাজ শেষ। বর্তমানে সেখানে সংযোগ স্থাপনের কাজ চলছে। এরপরে সেখানে ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হবে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক বাংলা ট্রিবিউনকে জানান, ‘দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে ও রেলপথে চোরাচালান রোধসহ সীমান্তের সকল ধরনের অপরাধ দমনে গত ২০১৬ সালের শেষের দিকে দুই দফায় হিলি সীমান্তের দক্ষিণপাড়ার এলাকা থেকে শুরু করে ফকিরপাড়া এলাকা পর্যন্ত এবং রেলস্টেশন এলাকায় সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছিল। এর ফলে রেলপথ থেকে শুরু করে এই সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানসহ সীমান্তের সকল ধরনের অপরাধ অনেকাংশে কমে গিয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের আরও ৩ কিলোমিটার এলাকা জুড়ে নতুন করে ১৩টি পোলের মাধ্যমে ২৬টি সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের কাজ চলছে। এটি হলে এসব এলাকা দিয়ে চোরাচালানসহ সীমান্ত দিয়ে সকল ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম