কুমিল্লায় চাঞ্চল্যকর শহিদ হত্যা মামলার আসামি সুমন গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৮, ২০:১০আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২০:৩৬

গ্রেফতারকৃত সুমন (মাঝে) কুমিল্লায় চাঞ্চল্যকর শহিদুল ইসলাম শহিদ হত্যা মামলার অন্যতম আসামি সুমনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (২৪ নভেম্বর) বিকালে সুমন ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হকের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

শুক্রবার রাতে কুমিল্লা শহর থেকে সুমনকে গ্রেফতার করা হয়। সে জেলার আদর্শ সদর উপজেলার জোড়ামেহের গ্রামের মো.মাহবুব আলমের ছেলে।বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম পিপিএম।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই সহিদুল ইসলাম পিপিএম বাংলা ট্রিবিউনকে জানান, ভিকটিমের সঙ্গে সুমনসহ অন্য আসামিদের দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে যায়। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মামলার অন্যতম আসামি সুমনকে গ্রেফতার করা হয়। শনিবার বিকালে সুমন ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকারসহ হত্যাকাণ্ডের কারণ এবং হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া অপর আসামিদের নাম প্রকাশ করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইরফানুল হকের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন। 

ডিবি সূত্রে জানা যায়, চলতি বছরের গত ১৮ সেপ্টেম্বর রাতে জেলার আদর্শ সদর উপজেলার জোড়ামেহের গ্রামের শহিদুল ইসলামকে (৬০) শক্রতার জের ধরে সুমনসহ অন্যরা পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পরদিন নিহতের মেয়ে উম্মে সালমা নার্গিস বাদী হয়ে সুমনসহ আটজনকে এজাহারনামীয় আসামি করে কোতয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় দুই মাস কোতয়ালি মডেল থানা পুলিশ মামলাটি তদন্তের পর গত সপ্তাহে পুলিশ সুপারের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে।

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম