মানিকগঞ্জে ‘তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়নে স্টেক হোল্ডারদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) মানিকগঞ্জ জেলা শাখা।
এতে নাটাবের কেন্দ্রীয় কমিটির প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।








