২০২১ সালের মধ্যে চালু হবে পায়রা বন্দর: নৌমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ নভেম্বর ২০১৮, ২০:৩৭আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:৩৬

বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪১তম বার্ষিক সভায় বক্তব্য রাখছেন নৌমন্ত্রী শাজাহান খান নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘পায়রা বন্দর চালু করার জন্য যেসব সুযোগ-সুবিধা সৃষ্টি করার কথা ছিল, আমরা এখনও তা করতে পারিনি। চ্যানেলে নাব্য সৃষ্টি করার জন্য কাজ করা হচ্ছে, খুব শিগগির ড্রেজিংয়ের কাজ শুরু হবে। আমাদের সব প্রক্রিয়া প্রায় শেষ। আমরা আশা করছি, ২০২১ সালের মধ্যে পায়রা বন্দর চালু করতে পারব। তার আগেও হতে পারে।’

বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪১তম বার্ষিক সভায় তিনি এসব কথা বলেন। শনিবার (২৪ নভেম্বর) দুপুরে বন্দরের শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নৌমন্ত্রী আসন্ন নির্বাচনে বর্তমান সরকারকে জয়যুক্ত করার আহ্বান জানান।

শাজাহান খান বলেন, ‘যারা বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, তারা রাজনীতিকে কলুষিত করতে চায়। আমরা দেখেছি ২০১৩ ও ২০১৪ সালে তারা মানুষকে পুড়িয়ে, পিটিয়ে, কুপিয়ে মেরেছে। উদ্দেশ্য কী ছিল? যেই গণতন্ত্রের নামে মানুষ পিটিয়ে পুড়িয়ে মারা হয়, মানুষকে হত্যা করা হয়, বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হয়– সেই গণতন্ত্রের আন্দোলন সফল হতে পারে না। এটাই হলো বাস্তবতা। আর এই কারণে যারা আন্দোলন করেছেন তারা ব্যর্থ হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রতি মানুষের যে আস্থা ও ভালোবাসা, মানুষ তার প্রমাণ আবারও দেবে। বাংলাদেশকে যেন আমরা আরও এগিয়ে নিতে পারি সেজন্য আসন্ন নির্বাচনে বর্তমান সরকারকে আবারও জয়যুক্ত করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘আমি এ পর্যন্ত ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এবার জয় পেলে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হব। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম