বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ১১

বেনাপোল প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৮, ২২:১১আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২২:১৮

আটক বেনাপোল পোর্ট থানার ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চার শিশুসহ ১১ জনকে আটক করেছে। এ সময় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি তারা। পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে পুটখালী গ্রামের একটি আমবাগান থেকে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের বাড়ি খুলনা, ফরিদপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

২১ বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি বাংলাদেশ থেকে বেশ কিছু নারী, পুরুষ ও শিশু অবৈধভাবে ভারতে প্রবেশ করবে। এ  সংবাদের ভিত্তিতে সুবেদার আবুল হোসেন ফোর্স নিয়ে পুটখালী গ্রামের ওই আমবাগানে অভিযান চালিয়ে পাঁচজন পুরুষ, দুইজন নারী ও চার শিশুকে আটক করে।’

আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম