প্রত্যাবাসনের স্মার্টকার্ড নিতে অনীহা রোহিঙ্গাদের

কক্সবাজার প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৮, ১২:৫৯আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৩:০৪

উখিয়ার বালুখালী এলাকায় রোহিঙ্গাদের অস্থায়ী বসতি। ছবি: বাংলা ট্রিবিউন প্রত্যাবাসনের জন্য স্মার্টকার্ড নিতে অনীহা প্রকাশ করেছে রোহিঙ্গারা। এ কারণে গতকাল রবিবার (২৫ নভেম্বর) ও আজ সোমবার (২৬ নভেম্বর) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের কিছু এলাকায় প্রতিকী অনশন করেছে রোহিঙ্গারা।

‘ইউএনএইচসিআর’ কর্তৃক মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য তৈরি করা পরিবারভিত্তিক তালিকায় ‘রোহিঙ্গা’ উল্লেখ না করায় রোহিঙ্গারা এ অনশন কর্মসূচি পালন করছে। স্মার্টকার্ড না নেওয়ার পাশাপাশি ‘ইউএনএইচসিআর’ কে কোনও ধরনের সহযোগিতা থেকে বিরত রয়েছে রোহিঙ্গাদের  একটি অংশ।

রোহিঙ্গা কমিউনিটির নেতা মহিব উল্লাহ জানান, ‘আমরা শুরু থেকে দাবি করে আসছি যে আমাদেরকে মিয়ানমার সরকারকে রোহিঙ্গা হিসাবে স্বীকৃতি দিতে হবে। একইভাবে রাখাইনে স্বাধীনভাবে চলাচল, নাগরিকত্বের পাশাপাশি সব সুবিধা দিতে হবে। কিন্তু মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য করা পরিবারভিত্তিক তালিকায় “রোহিঙ্গা” শব্দটি উল্লেখ না থাকায় আমরা বিচলিত হয়ে পড়েছি।’

নাম প্রকাশ না করার শর্তে ‘ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের (আইএসসিজি)একটি সূত্র জানায়, গতকাল ও আজ উখিয়ার ২১ নাম্বার ক্যাম্প, চাকমারকুলসহ বিভিন্ন ক্যাম্পের কিছু রোহিঙ্গা প্রত্যাবাসনের তালিকায় ‘রোহিঙ্গা’ শব্দটি উল্লেখ না থাকায় স্মার্টকার্ড না নেওয়ার পাশাপাশি প্রতীকী অনশন করছে। ক্যাম্পের মধ্যে দোকান বন্ধ ও ‘ইউএনএইচসিআর’কে অসহযোগিতা করছে। তবে এ বিষয়ে ‘ইউএনএইচসিআর’ এর পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. আবুল কালাম জানান, ‘রোহিঙ্গাদের একটি অংশ ক্যাম্পে প্রতীকী অনশনের কথা আমি শুনেছি। আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছি।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম