সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান সুজনের

মানিকগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৮, ১৪:৩৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৫:৩৯

মানিকগঞ্জে সুজন’র সংবাদ সম্মেলন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন, নির্বাহী বিভাগ ও গণমাধ্যমকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

সোমবার (২৬ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সুজন আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ আহ্বান জানান সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।

সংবাদ সম্মেলনে দিলীপ কুমার সরকার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ‘নির্বাচনকালীন সময়ে সরকারের নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনের অধীন থাকে। কাজেই, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে কমিশনকে।’

নির্বাহী বিভাগ যাতে সরকার দলীয় প্রার্থীদের পক্ষে প্রভাব বিস্তার করতে না পারে সেদিকে নির্বাচন কমিশনকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীকে নির্বাচনি প্রচারণায় সমান সুযোগ করে দিতে হবে।’

তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট অনুষ্ঠানের জন্য গণমাধ্যম ও পর্যবেক্ষকদেরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম