ফেনী-৩ আব্দুল আওয়াল মিন্টু, ফেনী-২ জয়নালকে বিএনপির মনোনয়ন

ফেনী প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৮, ২১:০৪আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২১:০৪

 

ফেনী-৩ আব্দুল আওয়াল মিন্টু, ফেনী-২ জয়নালকে বিএনপির মনোনয়ন ফেনী-৩ (দাগনভূঞা –সোনাগাজি ) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও ফেনী-২ ( সদর) আসনে সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন। তারা সোমবার বিকালে দলীয় কার্যালয় থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছ থেকে মনোনয়নের এ চিঠি পান।

অপরদিকে, ফেনী-১ ( পরশুরাম- ফুলগাজি- ছাগলানাইয়া ) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেও এ আসনের মনোনয়ন এখনও কাউকে দেওয়া হয়নি। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা ও পৌরসভা নিয়ে গঠিত ফেনী-১ সংসদীয় আসন। এই আসনে ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে তার পৈত্রিক বাড়ি হওয়ায় ফেনী -১ আসনটি খালেদার আসন  হিসেবে খ্যাত। ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও সর্বশেষ ২০০৮ সালসহ সর্বমোট চারবার আসনটি থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী  খালেদা জিয়া। 

ফেনী-৩ (দাগনভূঞা –সোনাগাজি ) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু দলীয় মনোয়ন পাওয়ায় আসনটিতে বিএনপির প্রার্থীরা ১৯৯১ সালে থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব কয়টি নির্বাচনে ধারাবাহিকভাবে বিজয়ী হয়েছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বিএনপি বর্জন করায় স্বতন্ত্র প্রার্থী জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি রহিম উল্লাহ এ আসনে এমপি নির্বাচিত হন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত এ আসনে  দাগনভূঞা উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং সোনাগাজী উপজেলায় ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। ভোটার দুই লাখ ৮২ হাজার ৭৮ জন। এরমধ্যে সোনাগাজীতে এক লাখ ৪৩ হাজার ১৬ জন এবং দাগনভূঞায় এক লাখ ৩৯ হাজার ৬২ জন ভোটার রয়েছেন।

ফেনী-২ ( সদর) আসনে দল মনোনীত সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি ২০০১ ও ২০০৮ সালে  সংসদ সদস্য নির্বাচিত ছিলেন।  এই আসনে মোট ভোটার ৩ লাখ ৪৭ হাজার ৬৮৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৫২৭ এবং নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ১৫৭ জন।

 

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের