জয়পুরহাটের দু’টি আসনে বিএনপির ৪ নেতাকে মনোনয়নের চিঠি

জয়পুরহাট প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৮, ০৯:০৯আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ০৯:১৪

জয়পুরহাট জয়পুরহাট-১ ও জয়পুরহাট-২ সংসদীয় আসনে বিএনপি থেকে চার জন নেতাকে মনোনয়ন পত্রের চিঠি দেওয়া হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) রাতে তাদের চিঠি দেওয়া হয়েছে। জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে বিএনপির সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল আলীমের ছেলে ফয়সাল আলীম এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে  সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এবং ১২ বছর পর এলডিপি থেকে সদ্য দলে যোগদান করা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মো. খলিলুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের