সুনামগঞ্জে লেগুনা-পিকআপ মুখোমুখি সংঘর্ষ , আহত ১০

সুনামগঞ্জ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৮, ১৪:৩২আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৫:৩০

সুনামগঞ্জ সুনামগঞ্জ সদর উপজেলার জানীগাও এলাকাrrর সিলেট-সুনামগঞ্জ সড়কে গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংর্ঘষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে দিরাইগামী একটি লেগুনার সঙ্গে সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি পিকআপ এর মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় লেগুনাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
ওসি মো. সহিদুল্লাহ বলেন, গাড়ি দু’টির অতিরিক্ত গতির কারণে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় আধ ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে। আহতরা সবাই লেগুনার যাত্রী। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী