জামালপুর সদরে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

জামালপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৮, ১৯:৩২আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৯:৪১

কাফনের কাপড় পরে রেজনুর সমর্থকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ জামালপুর-৫ (সদর) আসনে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনুর সমর্থকরা। সোমবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কাফনের কাপড় পরে শহরের তমালতলা মোড়ে প্রধান সড়ক, জামালপুর-ময়মনসিংহ, জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।

এ সময় শহরের প্রধান সড়কসহ জামালপুর-ময়মনসিংহ ও জামালপুর-টাঙ্গাইল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা জামালপুর-৫ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এবং সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে দেওয়া মনোনয়নের চিঠি বাতিল করে রেজাউল করিম রেজনুকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

রেজনুকে মনোনয়ন না দেওয়া হলে আগামীতে সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেন তার সমর্থকরা। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের পর পুলিশ গিয়ে রেজনু সমর্থকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম