বিএনপি সিইসির কাছে জয়ের গ্যারান্টি চায়: কাদের

ফেনী প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৮, ১৯:৫৫আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২০:০২

ফেনীতে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি সিইসির (প্রধান নির্বাচন কমিশনার) কাছে জয়ের গ্যারান্টি চায়। তাই তাদের এত গোসসা।’ আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফেনীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সাংবাদিক সন্মেলনে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ইলেকশন কমিশন চার্জ কমিটির সুপারিশক্রমে গঠিত হয়েছে। কমিটিতে আওয়ামী লীগের একজন ও বিএনপির একজন মনোনীত সদস্য রয়েছেন। সিইসিসহ বাকিরা অন্যান্য দলের মনোনীত। মেজরিটি সদস্যের সিদ্ধান্তে সিইসি কাজ করে থাকেন। তাদের বিরুদ্ধে দলীয় আনুগত্যের অভিযোগ আনা ঠিক না।’ ঐক্যফ্রন্ট নেতাদের সিইসির পদত্যাগ দাবিকে তিনি ‘মামা বাড়ির আবদার’ হিসাবে অভিহিত করেন।

আওয়ামী লীগ থেকে নেতাকর্মীদের বিএনপি-ঐক্যফ্রন্টে যোগদানে কিছুই আসে যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘এই রকম ৫০০ নেতা চলে গেলেও আওয়ামী লীগের কোনও ক্ষতি হবে না। আমাদের দল যাকে মনোনয়ন দেয়নি তাদের চলে যাওয়াই ভালো।’

খালেদা জিয়ার নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এটি সম্পূর্ণ আদালতের বিষয়। আমাদের কিছু করণীয় নেই। কোনও হস্তক্ষেপও নেই। আদালতে যে মামলা ১০ বছর চলেছে সেই মামলাটি দায়ের করেছিল তত্ত্বাবধায়ক সরকার।’

এই মতবিনিময় অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জাহানারা আক্তার সুরমা এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম