রাজবাড়ী জেলার ২টি সংসদীয় আসনে দুইজন করে মোট চারজনকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৭ নভেম্বর) তারা ঢাকার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র গ্রহণ করেছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চারজনই মনোনয়নপত্র দাখিল করবেন। পরে প্রার্থী চূড়ান্ত হওয়ার পর ২জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিবেন।
মনোনয়নপ্রাপ্তরা হলেন, রাজবাড়ী-১ আসন (গোয়ালন্দ ও সদর) থেকে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া এবং রাজবাড়ী-২ আসনে (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাসিরুল হক সাবু ও কালুখালী উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক খান। দলীয় মনোনয়নপ্রাপ্তরা আজ বুধবার (২৮ নভেম্বর) রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানা গেছে।








