মোংলায় পরীক্ষার হল পরিদর্শনে ইউপি সদস্য!

মোংলা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৮, ১০:৫৫আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১২:০০

পরীক্ষার হল পরিদর্শন করছেন ইউপি সদস্য ওলিয়ার রহমান (ছবিটি তার ফেসবুক থেকে নেওয়া) প্রশাসনিক কোনও কর্মকর্তা নয়, স্থানীয় এক  ইউপি সদস্য পরীক্ষা হল পরিদর্শনের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এমনকি প্রশাসনের কড়া নজরদারি সত্ত্বেও কীভাবে ওই জনপ্রতিনিধি পরীক্ষা কেন্দ্রে ঢুকলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। মঙ্গলবার (২৭ নভেম্বর) বার্ষিক পরীক্ষা চলাকালে মোংলা উপজেলার জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এই ইউপি সদস্যের নাম মো. ওলিয়ার রহমান। তিনি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের আট  নম্বর ওয়ার্ডের সদস্য। হল পরিদর্শনের একটি ছবি তিনি  নিজের ফেসবুকে শেয়ারও করেছেন।

জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার জালাল জানান, ‘এখন বার্ষিক চলছে। এ পরীক্ষা চলাকালীন কোনও ইউপি মেম্বার হলে ঢুকতে পারবেন না। এরকম কোনও নিয়মই নাই। তবে ওই মেম্বার কখন ঢুকেছে, তা আমি দেখিনি।’

ইউপি সদস্য ওলিয়ার রহমানের ফেসবুকে দেখা যায়, তিনি পরীক্ষা চলাকালীন হল পরিদর্শন করছেন। এসময় হলে একজন শিক্ষিকাকে দায়িত্বপালনরত অবস্থায় দেখা যায়। স্থানীয়রা বলছেন, কীভাবে তিনি পরীক্ষার হলে ঢুকে পরিদর্শন করেন। তিনি তো প্রশাসনিক কোনও কর্মকর্তা নন। তবে এব্যাপারে ইউপি সদস্য ওলিয়ার রহমানের বক্তব্য জানতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে মোংলা উপজেলার নির্বাহী অফিসার (ইওনো) মো. রবিউল ইসলাম বলেন, ‘পরীক্ষা চলাকালীন কোনও জনপ্রতিনিধির হল পরিদর্শনের নিয়ম নাই। ওই ইউপি সদস্যের হল পরিদর্শনের ছবিটি আমি দেখেছি।এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি