বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৯৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।।বুধবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শিকড়ী গ্রামের একটি ধানক্ষেত থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাকারবারিরা বড় ধরনের একটি মাদকের চালান ভারত থেকে পাচার করে এনে শিকড়ী গ্রামে ধানক্ষেতের মধ্যে মজুদ করছে । এ তথ্যের ভিত্তিতে পুটখালী ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়।পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ সময় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।








