মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৮, ১৬:০৭আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৭:৩৩

মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান সিনহা ও আব্দুস সালাম আজাদের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে।

বুধবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গীবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের পক্ষের লোকজনের সঙ্গে জেলা বিএনপির সহ-সভাপতি রিপন মল্লিকের লোকজনের টঙ্গীবাড়ি বাজার সংলগ্ন কাজী প্লাজা এলাকায় সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। গাড়ি ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

জানা যায়, পুলিশ ঘটনাস্থল থেকে টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মোল্লা ও বেতকা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রিগ্যান শিকদারসহ ১০ জনকে আটক করেছে। আটক অন্যরা হলেন শাহাদাত, আমির হোসেন, বিপ্লব, জনি, এরশাদ, মিজানুর, শহীদ।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্‍ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, ‘ঘটনার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় অন্তত ১০ জনকে আটক করা হয়। দেশি অস্ত্রসহ ককটেল উদ্ধার করা হয়।’ মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা বলেন, ‘বিএনপির মধ্যে অভ্যন্তরীণ কোনও কোন্দল নেই।’ সংঘর্ষের ঘটনায় মামলা করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সবকিছু দেখে ঠিক করবো মামলা করবো কিনা। আমি এখনও ঠিকভাবে জানতে পারিনি সংঘর্ষে কতজন আহত হয়েছে।’

বিএনপির সহ-সভাপতি রিপন মল্লিককে ফোন দিলে তিনি ফোন ধরেননি।

আরও পড়ুন- নাটোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক