একই আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির আমানউল্লাহ আমান ও তার ছেলে

কেরানীগঞ্জ প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৮, ১৮:৪২আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৯:০২

আমানউল্লাহ আমান ও তার ছেলে ইরফান ইবনে আমান অমি ঢাকা-২ আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমান ও তার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। আজ বুধবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের হাতে আনুষ্ঠানিকভাবে তারা মনোনয়নপত্র দাখিল করেন। আমানউল্লাহ আমান কোনও কারণে নির্বাচনে অংশ নিতে না পারলে তার ছেলে যাতে নির্বাচনে অংশ নিতে পারেন সেজন্য দুজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আমানউল্লাহ আমান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকার সারা দেশেই বিএনপির জনপ্রিয় প্রার্থীদের গ্রেফতার করে এবং আদালতকে ব্যবহার করে তাদের নির্বাচন থেকে দূরে রাখার অপচেষ্টা চালাচ্ছে। হাইকোর্টে আমার আপিল খারিজ হয়ে যায়। আমি আইনি লড়াই চালিয়ে যাবো। যদি কোনও কারণে আমি নির্বাচন করতে না পারি তাহলে আমার পরিবর্তে আমার ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এই আসন থেকে নির্বাচন করবে।’ বাবা-ছেলের মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, দফতর সম্পাদক নাজিম উদ্দিন নাজিম, মোসলে উদ্দিন ফারুকী, ঢাকা জেলা যুবদলের আহ্বায়ক ভিপি নাজিম, কৃষক দল নেতা হাজী মো. বাবুল প্রমুখ। কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু বলেন, ‘ঢাকা-২ আসন বিএনপির শক্ত ঘাঁটি। আমানউল্লাহ আমান এই আসনে জনপ্রিয় প্রার্থী। নির্বাচন থেকে দূরে রাখতে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে।’

এছাড়া ঢাকা-৩ আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা জেলা প্রশাসকের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাজী নাজিম উদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ প্রমুখ।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম