বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে তিন কিশোরের জেল

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ০৫:৪১আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ০৫:৪১

বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে তিন কিশোরের জেল

টাঙ্গাইলের বাসাইলে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে তিন কিশোরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে জেল দেওয়া হয়েছে। বুধবার ( ২৮ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না এই সাজা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলো- উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা গ্রামের জামাল ভূইয়ার ছেলে মারুফ ভূইয়া তরু (১৯), একই এলাকার রহমান বেগের ছেলে শাওন বেগ (১৯) ও লাল খানের ছেলে ইমরান খান (১৯)। 

জানা যায়, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বুধবার বিকালে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে কাঞ্চনপুর উত্তর ছনকাপাড়া এলাকায় পৌঁছালে বখাটে শাওন ও ইমরান তাদের উক্ত্যক্ত শুরু করে। এসময় স্থানীয়রা গিয়ে ওই দুই বখাটেকে আটক করে। পরে তাদের ছাড়াতে তরু নামের আরেক বখাটেও সেখানে যায়। তার আচরণে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা তাকেও আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে ওঠালে দুই জনকে উত্ত্যক্তের দায় ও একজনকে সরকারি কাজে বাধা প্রদান করার অপরাধে প্রত্যেককে এক মাস করে সাজা প্রদান করা হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান