সিরাজগঞ্জে জেএমবির পলাতক সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ০৭:২৯আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ০৭:৩২

সিরাজগঞ্জে জেএমবির পলাতক সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর পলাতক সদস্যকে একজন গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। তার নাম সাব্বির হোসেন (২৬)। সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২।

গ্রেফতার সাব্বির হোসেন চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার মনিরামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের ৯ জুলাই রাতে পাবনা জেলার সুজানগর উপজেলার পালপাড়া গ্রামে কিছু লোক সন্ত্রাসী কর্মকাণ্ড, রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতির উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। এসময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় দুই সদস্যকে আটক করে। জেএমবির অপর শীর্ষ সদস্য মো. সাব্বির হোসেনসহ ১০-১৫ জন পালিয়ে যায়। এ ঘটনায় সুজানগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। এই মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম