মেহেন্দীগঞ্জে আ.লীগকর্মীদের হামলায় শ্রমিক ও যুবদলের ৩ নেতা আহত হওয়ার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ০৮:৪২আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১১:২২

বরিশাল বরিশালের মেহেন্দীগঞ্জের বদরপুর গ্রামে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদের বাসভবনের কাছে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় শ্রমিকদল ও যুবদলের তিন নেতা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে হামলায় আহতদের শেরেবাংলা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হচ্ছেন- উপজেলা শ্রমিক দলের সভাপতি হাসান আলী, পৌর শ্রমিক দলের সভাপতি মনির সওদাগর ও যুবদল নেতা মো. হাসেম।

উত্তর জেলা বিএনপির সভাপতি ও বরিশাল-৪ আসনের সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, ‘মনোনয়নপত্র জমাদানের আগে আমার বাসায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে নেতাকর্মীরা ইউএনও অফিসের উদ্দেশে রওনা হয়। আমার বাসা থেকে কিছুদূর যাওয়ার পর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় ওই তিন নেতা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার বরিশাল মেডিক্যালে পাঠানো হয়। বিষয়টি তাৎক্ষণিক মেহেন্দীগঞ্জ থানার ওসি শাহিন খানকে অবহিত করা হলেও তিনি কোনও পুলিশ পাঠাননি।’

তবে ওসি শাহিন খান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, পুলিশ পাঠানো হলেও হামলাকারী কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম