শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ১১:৪৬আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১১:৪৮

মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ গাজীপুরের ভবানীপুর এলাকার একটি পোশাক কারাখানায় কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, জয়দেবপুর থানা পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এন জেড গ্রুপের সিএ নিটওয়্যার পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছেন। কারখানার কাটিং অপারেটর জান্নাত আরা বলেন, গত চার থেকে পাঁচ দিন আগে তাকে উৎপাদন ফ্লোর থেকে ডেকে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলে। স্বাক্ষর না দিলে তাকে জোর করে কারখানা থেকে বের করে দেওয়া হয়।
মহাসড়কে যান চলাচল বন্ধ ফিনিশিং বিভাগের অপারেটর হাসিনা বেগম ও আবু বকর, সুইং অপারেটর জাহানারা বেগম ও তারেক মিয়া বলেন, ‘আজ (বৃহস্পতিবার, ২৯ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে আসলে নিরাপত্তা কর্মীরা প্রায় চারশ শ্রমিককে কারখানায় ঢুকতে দেয়নি। পরে শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।’
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, ‘শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেয়। পরে তাদের দাবি পূরণের আশ্বাস দিয়ে সড়ক থেকে সরে যেতে বলা হয়। তবে কারখানার মালিক না আসলে তারা সড়ক থেকে যাবেন না বলে জানান। কারখানার পক্ষ থেকে প্রশাসন বিভাগের প্রতিনিধি এসে তাদের বোঝানোর চেষ্টা করছেন।’
এ বিষয়ে জানতে চাইলে কারখানার বিভাগীয় প্রধান (মানবসম্পদ ও প্রশাসন) জাকির হোসেন খান সাংবাদিক পরিচয় শুনে পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়সংকরের সাক্ষাৎ 
খলিলুর রহমানের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়সংকরের সাক্ষাৎ 
জুলাই গণহত্যার দ্রুত বিচার চায় জামায়াতসহ ১১ দলীয় জোট
জুলাই গণহত্যার দ্রুত বিচার চায় জামায়াতসহ ১১ দলীয় জোট
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের