নড়াইলে ৫ হাজার পিস ইয়াবা ও ৫০ হাজার টাকা উদ্ধার

নড়াইল প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ১৮:৩৪আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৮:৫৬

ওমর শেখের জামাই সোহাগ ও মেয়ে তাসলিমাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার যোগানিয়া গ্রামে অভিযান চালিয়ে পাঁচ হাজার ৩০০ পিস ইয়াবা ও ৫০ হাজার টাকা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়।

এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার গোপীনাথ কাঞ্জিলাল বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার দক্ষিণ যোগানিয়া গ্রামের ওমর শেখের বাড়িতে অভিযান চালিয়ে প্যাকেটে মোড়ানো ৫ হাজার ৩০০ পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারি ওমর শেখ বাড়িতে ছিলেন না। তার জামাই সোহাগ (৩২) ও মেয়ে তাসলিমাকে আটক করা হয়েছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম