চট্টগ্রাম সমুদ্র বন্দরে ট্রাকের ধাক্কায় মো. সায়ের (২৬) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে বন্দরের ১ নম্বর জেটি ঘাটে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিক মোহাম্মদ সায়ের কুষ্টিয়া সদর থানার দক্ষিণ খোরদোর এলাকার মোহাম্মদ তাহেরের ছেলে।
এএসাআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ বৃহস্পতিবার দুপুরে বন্দরের ১ নম্বর জেটিতে মালামাল নামানোর সময় ট্রাকের ধাক্কায় বন্দর শ্রমিক সায়ের আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।








