আওয়ামী লীগের প্রতিটি কর্মীর বাড়িই আমার বাড়ি: শেখ তন্ময়

বাগেরহাট প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৮, ১৭:১৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৮:০৯

আওয়ামী লীগের প্রতিটি কর্মীর বাড়িই আমার বাড়ি: শেখ তন্ময়

সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী শেখ তন্ময় বলেছেন, ‘আমাকে যারা বিদেশি বলছেন, তারা মিথ্যাচার করছেন। আমি এই দেশেরই সন্তান। আওয়ামী লীগের প্রতিটি কর্মীর বাড়িই আমার বাড়ি।’

শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে বাগেরহাট পৌরসভা মিলনায়তনে জেলা তাঁতি লীগের মতবিনিময় সভায় শেখ তন্ময় এসব কথা বলেছেন।

তিনি আরও বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের সভানেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আমি বিজয়ী হয়ে শেখ হাসিনাকে আসনটি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। আমি এখানে থেকে, এই এলাকার অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তরুণ প্রজন্মের জন্য নতুন কিছু করতে চাই।’

জেলা তাঁতি লীগের আহ্বায়ক বাকী তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার লুচি, নকিব নজিবুল হক নজু, ফিরোজুল ইসলাম, আহাদ উদ্দিন হায়দার, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন,  অ্যাডভোকেট সীতারানী দেবনাথ, কৃষক লীগের সভাপতি আবুল হাসেম শিপন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তালুকদার রিনা সুলতানা প্রমুখ।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম