শ্রীপুরে কারখানায় কাভার্ড ভ্যান চাপায় দোভাষী নিহত

গাজীপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৮, ১৮:৪৩আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৯:২৩

শ্রীপুরে কারখানায় কাভার্ড ভ্যান চাপায় দোভাষী নিহত গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় আল-আমীন (২৮) নামে এক দোভাষী নিহত হয়েছেন। তিনি খুলনার দৌলতপুর উপজেলার মহেশাপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার গেলী (ব্যাটারি উৎপাদনকারী) কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কারখানাটি চীনা মালিকানাধীন। পুলিশ রাতেই কাভার্ড ভ্যান ও চালক জিহাদকে আটক করেছে। চালক বগুড়ার শিবগঞ্জ উপজেলার নিসিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। আল-আমীন কেওয়া পূর্বখণ্ড এলাকার রমজান আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে একই মালিকের অপর কারখানা থেকে কাভার্ড ভ্যানযোগে মালামাল গেলী ইন্ডাস্ট্রিজ কারখানায় স্থানান্তর করা হচ্ছিল। রাত ১টার দিকে নতুন কারখানার প্রধান ফটকে ঢোকার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে প্রধান ফটকের গেট ভেঙে কাভার্ড ভ্যান ভেতরে ঢুকে যায়। এ সময় ফটকের ভেতরে থাকা দায়িত্বরত দোভাষী ভ্যানের নিচে চাপা পড়েন। কারখানার লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম