‘বিএনপি-জামায়াতের ওরা পাকিস্তানের পক্ষের মুক্তিযোদ্ধা’

চাঁদপুর প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৮, ১৯:০০আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৯:১৩

বক্তব্য রাখছেন রফিকুল ইসলাম বীর উত্তম (ছবি– প্রতিনিধি)

বিএনপি ও জামায়াত থেকে যারা নিজেদের মুক্তিযোদ্ধা বলে দাবি করেন তারা পাকিস্তানের পক্ষের মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের ১নম্বর সেক্টর কমান্ডার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। শনিবার বিকালে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রফিকুল ইসলাম বলেন, ‘বিএনপি-জামায়াত বলেছে, তাদেরও মুক্তিযোদ্ধা আছে। আসলে ওরা হলো পাকিস্তানের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মুক্তিযোদ্ধা না। তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে মুক্তিযোদ্ধা। তাদের স্বীকৃতি দিয়েছে পাকিস্তান। আর আমরা হলাম বাংলাদেশের জনগণের পক্ষের মুক্তিযোদ্ধা, এই মাটির মুক্তিযোদ্ধা। দুইটা দুই জিনিস।’

তিনি আরও বলেন, ‘তাদের (বিএনপি ও জামায়াত) ওই বক্তব্য ঘৃণিত বক্তব্য। তাদের এই দুঃসাহস আমরা কিছুতেই মানবো না এবং ক্ষমাও করবো না। এ ধরনের বক্তব্য তারা দিতে পারে না। এদেশের মানুষের প্রতি, শহীদদের প্রতি তাদের যে তীব্র ঘৃণা, তারই প্রতিফলন এই বক্তব্য।’

এসময় উপস্থিত ছিলেন– জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ চেয়ারম্যান, শাহারাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মন্টু, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মির্জা জাকির প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম