রাজশাহী-৩ আসনে শাহাবুদ্দিন বাচ্চুকে মহাজোটের প্রার্থী ঘোষণার দাবি জাপা’র

রাজশাহী প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৮, ০৯:১৩আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ০৯:১৭

জাপার প্রেস কনফারেন্স একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জাতীয় পার্টির (জাপা) নেতা শাহাবুদ্দিন বাচ্চুকে মহাজোটের প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে রাজশাহী জেলা ও নগর জাপার নেতারা।  শাহাবুদ্দিন বাচ্চুকে মহাজোটের প্রার্থী ঘোষণা করা না হলে ২৫ হাজার নেতাকর্মীর দল ছাড়ার আল্টিমেটামও দেওয়া হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী নগরীর সিটি বাইপাস মোড়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ আল্টিমেটাম দেন রাজশাহী জেলা ও নগর জাপার নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজশাহী মহানগর জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু জানান, ‘জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন রাজশাহী মহানগর জাতীয় পার্টির সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু। তার কাজে খুশি হয়ে এক বছর  আগে ২০১৭ সালের ১৫ নভেম্বর তাকে জাতীয় পার্টি থেকে রাজশাহী-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ ওই আসন থেকে বর্তমান সংসদ সদস্য আয়েন উদ্দিন আয়েনকে প্রার্থী ঘোষণা করেছে।’

নেতাকর্মীদের দাবি, জাতীয় পার্টি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে। তাই শাহাবুদ্দিন বাচ্চুকে মহাজোটের প্রার্থী করতে হবে। তা না হলে রাজশাহী জেলা ও মহানগর জাতীয় পার্টির ২৫ হাজার নেতাকর্মী দল থেকে পদত্যাগ করতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সরদার জুয়েল, যুব সংহতির সভাপতি ওয়াশিউর রহমান দোলন, সাধারণ সম্পাদক এসারুল ইসলাম, ছাত্র সমাজের সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাংসদ আয়েন উদ্দিন বলেন, দশম সংসদ নির্বাচনে শাহাবুদ্দিন বাচ্চু আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন। খুব কম ভোট পেয়েছিলেন। এবার আমি মহাজোটের চূড়ান্ত প্রার্থী। সবার সঙ্গে সমন্বয় করেই নির্বাচনের মাঠ গুছিয়ে নিচ্ছি। মনোনয়নপত্র দাখিলের সময় জাপার নেতারাও ছিলেন। এখন এসব দাবি তোলা পুরোপুরি অযৌক্তিক।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম