মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাতা, বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার ডিজিএম গুলিবিদ্ধ প্রভাস চন্দ্র দত্তকে উন্নত চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। তাকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটা দিকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেওয়া হয়। এর আগে তিনি খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
খুমেক হাসপাতালের আইসিইউ’র ইনচার্জ ডা. ফরিদ উজ জামান বলেন, ‘প্রভাস চন্দ্র দত্ত এখন আশঙ্কামুক্ত। তার কিডনি ও হার্টের সমস্যা রয়েছে। এজন্য উন্নত চিকিৎসা প্রয়োজন। তাই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’
উল্লেখ, শুক্রবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা মহানগরীর বকশীপাড়া বাইলেনে বাসায় ঢুকে প্রভাসকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।








