নীলফামারী ৪ আসনে ২৬ জনের মনোনয়ন বৈধ

নীলফামারী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ০৩:১৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ০৩:৩৬

নীলফামারী

নীলফামারীর চার সংসদীয় আসনে ২৬ জনের মনোনয়ন বৈধ হয়েছে। এর মধ্যে নীলফামারী-১ আসনে ১০ জন, নীলফামারী-২ আসনে ছয় জন, নীলফামারী-৩ আসনে পাঁচ জন, নীলফামারী-৪ আসনে পাঁচ জন রয়েছেন।

নীলফামারী-১ (ডেমার-ডিমলা) আসনে সংসদ সদস্য ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকার, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভগ্নিপতি মো. রফিকুল ইসলাম চৌধুরী, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, ন্যানসি রহমান কবীর (ন্যাশনাল পিপলস পার্টি ২০ দলীয় জোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হামিদা বানু শোভা (স্বতন্ত্র), জেলা জাপার সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, ইউনুস আলী (বাসদ), মঞ্জুরুল ইসলাম (জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ), সিরাজুল ইসলামের (বিএনএফ)মনোনয়ন বৈধ হয়েছে।

নীলফামারী-২ (সদর) আসনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান (বিএনপি), জেলা জামায়াতের নায়েবে আমীর মনিরুজ্জামান মন্টু (২০ দলীয় জোট), জহুরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), রাবেয়া বেগম (ন্যাশনাল পিপলস পার্টি), আতাউর রহমান বাবুর (কৃষক শ্রমিক জনতা লীগ) মনোনয়ন বৈধ হয়েছে।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বর্তমান সংসদ সদস্য জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা (স্বতন্ত্র), জেলা জাপার সহ-সভাপতি রানা মোহাম্মদ সোহেল (জাপা), জেলা জাপার সহসভাপতি সাবেক সংসদ সদস্য কাজী ফারুক কাদের (জাপা), আমজাদ হোসেন সরকার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), জামায়াতের কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য আজিজুল ইসলামের (জামায়াত ২০ দলীয় জোট) মনোনয়ন বৈধ হয়েছে।

নীলফামারী -৪ ( সৈয়দপুর কিশোরগঞ্জ) আসনে জেলা জাপার সভাপতি সংসদ সদস্য শওকত চৌধুরী, জাপার চেয়ারম্যান এরশাদের ভাগ্নে আহসান আদেলুর রহমান আদেল (জাপা), কণ্ঠশিল্পী বেবি নাজনিন (বিএনপি), শহিদুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আব্দুল হাই সরকারের ( ন্যাশনাল পিপলস পার্টি) মনোনয়ন বৈধ হয়েছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম