ভোলার ৪ আসনে ৩ জনের মনোনয়নপত্র বাতিল

ভোলা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৬

ভোলা

ভোলার ৪ আসনে ২১ জনের মনোনয়নপত্র বৈধ ও ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদ আলম ছিদ্দিক।

ভোলার ৪ আসনের মনোনয়নপত্র দুই ধাপে যাচাইবাছাই করা হয়। প্রথম ধাপে সকালে ভোলা-২ ও ভোলা-৪ আসনের দুই জনের প্রার্থিতা বাতিল করা হয়। বেলা ২টা থেকে পরের ধাপে ভোলা-১ ও ভোলা-৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ভোলা-১ আসনের বিএনপির এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

ঋণ খেলাপি হওয়ায় ভোলা-১ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও ১ শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষর জমা না দেওয়ায় ভোলা-২ আসনের স্বতন্ত্র  প্রার্থী হুমায়ুন কবির এবং মনোনয়নপত্রের কাগজে সব স্থানে স্বাক্ষর না করায় ভোলা-৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী এম এ মান্নান হাওলাদারের মনোনয়ন বাতিল করা হয়।

ভোলা-১ (সদর) আসনে ৮ প্রার্থীর মধ্যে বৈধতা পেয়েছেন ৭ জন। বৈধ প্রার্থীরা হলেন–  তোফায়েল আহমেদ (আওয়ামী লীগ), আন্দালিব রহমান পার্থ (বিজেপি), হায়দার আলী লেনিন (বিএনপি), মিসেস রেবা রহমান (বিজেপি), কেফায়েত উল্লাহ নজিব (জাতীয় পার্টি), মাওলানা মো. ইয়াছিন (ইসলামী আন্দোলন), অ্যাডভোকেট একেএম সোহেল (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি)।

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে ৬ প্রার্থীর মধ্যে মনোনয়ন বৈধ হয়েছে ৫ জনের। তারা হলেন– আলী আজম মকুল (আওয়ামী লীগ), মো. হাফিজ ইব্রাহিম (বিএনপি), রফিকুল ইসলাম মমিন (বিএনপি), মারুফ ইব্রাহিম আকাশ (বিএনপি), ওবায়েদুর রহমান (ইসলামী আন্দোলন)। মনোনয়নপত্রের কাগজে সব স্থানে স্বাক্ষর না থাকায় মনোনয়ন বাতিল হয়েছে হুমায়ুন কবিরের (স্বতন্ত্র)।

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে ৫ প্রার্থীর মধ্যে বৈধতা পেয়েছেন ৫ জনই। তারা হলেন– নুরুন্নবী চৌধুরী শাওন (আওয়ামী লীগ), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম (বিএনপি), কামাল হোসেন (বিএনপি), হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিন (ইসলামী আন্দোলন), নুরুন্নবী সুমন (জাপা)।

ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে ৫ প্রার্থীর মধ্যে বৈধতা পেয়েছেন ৪ জন। তারা হলেন–  আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (আওয়ামী লীগ), মো. নাজিম উদ্দিন (বিএনপি), মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (বিএনপি), মো. মহিবুল্যাহ (ইসলামী আন্দোলন)। মনোনয়নপত্রের কাগজে সব স্থানে স্বাক্ষর না করায় জাতীয় পার্টির প্রার্থী এম এ মান্নান হাওলাদারের মনোনয়ন বাতিল হয়েছে।

জেলা রির্টানিং কর্মকর্তা ও ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ অলম ছিদ্দিক জানান, সব প্রার্থীরা পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনে অপিল করতে পারবেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম