সিলেটে নাহিদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

সিলেট প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ১১:১০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১১:১৩

বিয়ানীবাজারে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ। রবিবার (২ নভেম্বর) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরে এই বিক্ষোভ করা হয়।  বিক্ষোভে চলাকালে বাঁধা দেওয়ায় পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবণী শংকর কর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, সিলেট-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম পল্লব। এছাড়াও সেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই আসনে নুরুল ইসলাম নাহিদ ছাড়া অন্য যে কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে আসছিল। মূলত এই বিরোধের জের ধরে স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

এ বিষয়ে আবুল কাশেম পল্লব জানান, ‘বিজয়ের মাসে আমরা বিক্ষোভ মিছিল ও সভা করার প্রস্তুতি নেই। শনিবার এ কর্মসূচির প্রচারণার সময় পুলিশ আমাদের মাইক জব্দ করে নিয়ে যায়। পরবর্তীতে রবিবার দুপুরে আমরা পৌরশহরের দক্ষিণ বাজার মিছিল শুরু করি। মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ করার সময় পুলিশ কয়েক দফা নির্বাচনি আচরণের দোহাই দিয়ে আমাদের বাঁধা দেয়। পরে আমরা সমাবেশ করতে চাইলেও পুলিশ বাঁধা দিয়ে আমাদের মাইকের সংযোগ ছিঁড়ে ফেলে এবং লাঠিচার্জ করে দলীয় কর্মীদের আহত করে। এ সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী সুমন আহমদসহ ৪ জন নেতাকর্মী আহত হয়েছেন।’

বিয়ানীবাজার থানার ওসি অবণী শংকর কর বলেন, ‘অনুমতি ছাড়া আমরা তাদের মিছিল করতে নিষেধ করি। এ ধরণের মিছিল-শোডাউন নির্বাচনি আচরণবিধির লঙ্গন। ’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম