গলাচিপায় টমটম উল্টে ২ জনের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ২৩:২১আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২৩:২১

সড়ক দুর্ঘটনা পটুয়াখালীর গলাচিপায় টমটম উল্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বড়বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গলাচিপা লঞ্চঘাট থেকে কাঁটাখালী যাওয়ার সময় টমটমটি বড়বাঁধ এলাকায় পৌঁছালে উল্টে যায়। এ সময় দুই শ্রমিক নিহত হন।

নিহতরা হলেন— মো. কাওসার হোসেন (৩৮) ও মো মহসিন (৩৫)। আহতরা হলেন— শাহিন মিয়া (২৫) ও মো. জলিল হাওলাদার (২৫)। তাদের বাড়ি গলাচিপার হরিদেবপুর এলাকায়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ জানান, নিহত শ্রমিকদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম