রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের জন্যও সাহায্য অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

কক্সবাজার প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৮:৫৫

কক্সবাজারে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের বসতভিটায় ফিরে যাওয়ার জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে এবং তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। প্রত্যাবাসন হতে হবে অবশ্যই স্বেচ্ছামূলক। নিরাপদ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে কাজ অব্যাহত রেখেছে। বিপুল পরিমাণ রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে কক্সবাজারের পরিবেশের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। কীভাবে এ ক্ষতি পুষিয়ে নেওয়া যায় এবং পরিবেশ ফিরিয়ে আনা যায় এ ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার সহায়তা করবে। শুধু রোহিঙ্গাদের জন্য নয়, কক্সবাজারের জনগণের জন্যও যুক্তরাষ্ট্র সরকার সহায়তা অব্যাহত রাখবে।’
মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকালে কক্সবাজারের উখিয়ার বালুখালীর নতুন স্থাপিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংকালে এসব কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার নাইক্ষ্যংছড়ির শূন্যরেখায় রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন

এর আগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিমানে তিনদিনের সফরে তিনি কক্সবাজার পৌঁছান। কক্সবাজার পৌঁছে দুপুর ১২টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তমব্রু সীমান্তের কোনার পাড়ার শূন্য রেখায় অবস্থানরত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলেন তিনি। এরপরে তিনি দুপুর দেড়টার দিকে বালুখালী ট্রানজিট ক্যাম্প, আড়াইটায় কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন দাতা সংস্থার কর্মকাণ্ড পরিদর্শন করেন। এসময় তিনি নির্যাতিত রোহিঙ্গা, ক্যাম্পে দ্বায়িত্বরত সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম