আশঙ্কার মধ্যে হাবিপ্রবি শিক্ষার্থীদের হলত্যাগ

দিনাজপুর প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৯:৪০

প্রশাসনের নির্দেশে হল ছেড়ে গেছেন হাবিপ্রবি শিক্ষার্থীরা প্রশাসনের নির্দেশ মেনে আশঙ্কার মধ্যে আবাসিক হল ছাড়লেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। এক মাসের জন্য হল বন্ধ হয়ে যাওয়ায় পড়ালেখার ক্ষতির পাশাপাশি সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

সোমবার বিকালে রিজেন্ট বোর্ডের এক জরুরি সভায় অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় ৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করে প্রশাসন। একই সঙ্গে আজ মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মোট ৬টি হলের প্রায় ৪ হাজার শিক্ষার্থী হল ছাড়তে শুরু করেন। শিক্ষার্থীরা জানান, হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করায় পড়ালেখা, গবেষণা কার্যক্রমে ক্ষতির পাশাপাশি সেশন জটের মধ্যে পড়তে হবে তাদের। বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের প্রতিবাদে মানববন্ধনও করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষকদের নিজেদের মধ্যে যে সমস্যা হয়েছে তাতে করে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। হল বন্ধ কিংবা বিশ্ববিদ্যালয়ে ছুটি না দিয়েই আলোচনার মাধ্যমে শিক্ষকদের সমস্যার সমাধান করা যেতো। কিন্তু প্রশাসন বিষয়টিতে গুরুত্ব না দিয়ে ছুটি ঘোষণা করেছে। এতে করে সাধারণ শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থী মুন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আমাদের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। এর মধ্যেও হলে থেকে শিক্ষার্থীরা পড়ালেখা ও গবেষণার কার্যক্রম করছিলেন। কিন্তু হল ত্যাগের নির্দেশে তাদের পড়ালেখার মারাত্মক ক্ষতি হয়ে গেলো। অবিলম্বে শিক্ষকদের সমস্যার সমাধান করে বিশ্ববিদ্যালয় ও হল চালুর দাবি আমাদের।’ প্রশাসনের নির্দেশে হল ছেড়ে গেছেন হাবিপ্রবি শিক্ষার্থীরা

শিক্ষার্থী মুশফিক ও সাব্বির বলেন, ‘প্রশাসন ও শিক্ষকদের মধ্যে যে সমস্যা তার ফল কোনোভাবেই শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া প্রশাসনের ঠিক হয়নি। আমরা পড়ালেখার জন্য এসেছি, শিক্ষকদের নিজেদের ঝামেলার জন্য কোনও ঝামেলা পোহাতে আসিনি। এমনিতেই সেশন জটের মধ্যে পড়ে গেছি। আর এভাবে ছুটি ও হল বন্ধ করায় এই আশঙ্কা আরও বেড়ে গেলো।’

শিক্ষার্থী নাহিদ আহমেদ নয়ন জানান, ‘এভাবে হল বন্ধের ঘটনায় শিক্ষার্থীদের যে ক্ষতি হবে তা কোনোভাবেই পুষিয়ে নেওয়া যাবে না। প্রশাসনের এমন সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক হয়নি। আন্দোলনের ব্যাপারে প্রশাসন উদ্যোগ গ্রহণ না করে বিষয়টি এক প্রকারে শিক্ষার্থীদের বিপদের দিকে ঠেলে দিয়েছে।’

উল্লেখ্য, পদোন্নতিপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় গত ১৫ নভেম্বর থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছিলেন বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষক। এরই মধ্যে গত রবিবার রেজিস্ট্রারকে লাঞ্ছিতের অভিযোগ এনে আন্দোলনকারী দুই শিক্ষককে সাময়িক বহিস্কার করে প্রশাসন। এর প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অতিরিক্ত পুলিশ গিয়ে রেজিস্ট্রারকে মুক্ত করেন। তদন্ত ছাড়াই দুই শিক্ষককে সাময়িক বহিষ্কার করায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা ভাবছিলেন শিক্ষকরা। এমন পরিস্থিতিতে হঠাৎ করে রিজেন্ট বোর্ডের জরুরি সভা ডেকে বিশ্ববিদ্যালয় এক মাসের ছুটি ঘোষণা করে প্রশাসন। একইসঙ্গে দুপুর ১২ টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম