ময়মনসিংহে অটোচালক রাব্বি হত্যায় জড়িত বাবা-ছেলে গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৮, ১১:৩০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১২:০০

ময়মনসিংহ ময়মনসিংহ মহানগরীর গাঙ্গিনারপাড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত অটোচালক রাব্বির হত্যার সঙ্গে জড়িত বাবা মনির হোসেন (৪৫) ও ছেলে বাবুকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার  (৪ ডিসেম্বর)  দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামিরা ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার বাসিন্দা।

ইন্সপেক্টর খন্দকার শাকের আহমেদ জানান,  গাড়িচালক মনির হোসেন ও নিহত অটোচালক রাব্বির মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। এরই জেরে মনির হোসেন ও তার পুত্র বাবু গাঙিনাপাড় এলাকায় অটোচালক রাব্বিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি মারা যায়। এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১২টা দিকে ত্রিশালের ধানীখোলার এক আত্মীয়ের বাড়ি থেকে ঘাতক বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়। পুলিশি হেফাজতে জিঞ্জাসাবাদে খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা।  

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাঙিনাপাড় এলাকার বর্ণালী ফার্মেসীর সামনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাব্বি মাটিতে লুটিয়ে পড়ে। এসময় স্থানীয়রা উদ্ধার করে রাব্বিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাব্বির পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম