হিলিতে মাদক সেবনের দায়ে নারীসহ ৯ জনের কারাদণ্ড

হিলি প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৭:০৫

হিলিতে মাদক সেবনের দায়ে নারীসহ ৯ জনের কারাদণ্ড

দিনাজপুরের হিলিতে মাদকসেবনের দায়ে দুই নারীসহ ৯ জনের প্রত্যেককে ১৫ দিন থেকে শুরু করে দুই মাস পর্যন্ত মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ ডিসেম্বর) বিকালে বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুর রাফিউল আলম এই কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- হিলির আলিহাটের তাইজুল ইসলাম (২৫), আমিরুল ইসলাম (১৯), ধাওয়া নশিপুরের আকতারুল ইসলাম (১৯), হিলির দক্ষিণ বাসুদেবপুরের মাজেদুল ইসলাম খোকন (৩৮), জিয়া মণ্ডল (৩৫), মধ্যবাসুদেবপুরের রেজাউল করিম মানিক (৩৯), নওগার জয়দেব চক্রবর্তী (২৮), গাইবান্ধার মহিদুল ইসলাম (৩২), আবু তাহের আকন্দ (২৮), বগুড়ার বিউটি বেগম (২৫), জয়পুরহাটের আফসানা মিমি (২৫)।

হিলিতে মাদক সেবনের দায়ে নারীসহ ৯ জনের কারাদণ্ড

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুর রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাদকসেবনের দায়ে পুলিশ দুই নারীসহ ৯ মাদকসেবীকে আটক করে বিকালে আমার নিকট উপস্থাপন করে। এসময় মাদকসেবনের দায়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২ এর খ ধারা মোতাবেক তিন জনকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড, নারীসহ ৫ জনকে ২ মাসের কারাদণ্ড এবং একজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এসময় তিনি আরও বলেন, ‘হাকিমপুর অর্থাৎ হিলিকে মাদকমুক্ত করতে পুলিশের এধরনের অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। যতদিন না পর্যন্ত হিলি মাদকমুক্ত হয়।’

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ‘পুলিশের একটি বিশেষ টহল দল বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ইয়াবা, হেরোইন ও ফেনসিডিল সেবনকালে দুই নারীসহ ৯ মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের নিকট উপস্থাপন করা হয়। এসময় বিচারক তাদের ১৫ দিন থেকে শুরু করে দুই মাস মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।’ পরে তাদের দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম