খাগড়াছড়ির দুর্গম তিন ভোটকেন্দ্রে যাতায়াতের জন্য হেলিকপ্টার

খাগড়াছড়ি প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ১১:৩০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২৩:২৮

খাগড়াছড়ির দুর্গম একটি এলাকা। ছবি-সংগৃহীত একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে খাগড়াছড়ির তিনটি দুর্গম ভোটকেন্দ্রে যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হবে। এ তিনটি কেন্দ্র হলো দীঘিনালা উপজেলার নারাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীছড়ি উপজেলার ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, জেলার ৯টি উপজেলায় ৩৮টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা রয়েছে। এই সংসদীয় আসনে পুরুষ ২ লাখ ২৬ হাজার ৬৩৬ এবং নারী ২ লাখ ১৫ হাজার ৩০৭ জন। ভোটকেন্দ্র রয়েছে ১৮৭টি।
দীঘিনালার দুর্গম নারাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চন্দ্রমোহন কার্বারিপাড়া, শ্যামচরণ কার্বারিপাড়া, অশ্মিনী কার্বারিপাড়া, ধীরেন্দ্র মোহনপাড়া, আড়াল্যা কার্বারিপাড়া, অকস্যা কার্বারিপাড়া, দেওয়ান পাড়া, ধারাস চন্দ্র কার্বারিপাড়া, উষারাম কার্বারিপাড়ার ১০৭৮ জন পুরুষ, ৮৭০ জন নারীসহ ১৯৪৮ জন ভোট দেবেন।
এছাড়া লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন কলাবুনিয়া, উল্টাছড়ি পাড়া ও পেকুয়াপাড়ার ৫১৩ জন পুরুষ ও ৪৪২ জন নারী ভোটার এবং শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন শুকনাছড়ি এলাকার ৪৮৪ জন পুরুষ ও ৪৪৬ জন নারী ভোটার।
নির্বাচনের দিন প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত জনবল ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম