সংসদ নির্বাচন: বিজিবি নেমেছে গাজীপুরে

গাজীপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ১৭:২৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৪

গাজীপুর

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিশ্ব ইজতেমাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন স্থানে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।

গাজীপুর জেলা প্রশাসক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার (ডিসি) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বিশ্ব ইজতেমা উপলক্ষে এবং পোশাক শ্রমিক অসন্তোষসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরে ১০ প্লাটুন (২০০) বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনের পরিবেশ বজায় রাখতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও বিজিবি মোতায়েন করা হবে। তবে এখনপর্যন্ত গাজীপুরের কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম