নওগাঁয় আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় মামলা

নওগাঁ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ১৮:০৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৮:১২

ইছাহাক হোসেন (ফাইল ছবি) ‍

নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র ইছাহাক হোসেনকে (৭০) খুনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) এই মামলা দায়ের করা হয়।  

পত্নীতলা থানার ওসি পরিমল চন্দ্র মামলা করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় নিহত ইছাহাক হোসেনের শ্যালক আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা করেছেন।’

এ ঘটনায় গত মঙ্গলবার রাতে আটক হওয়া নজিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম ওরফে লেটু ফকিরকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত খুনের ঘটনায় কোনও রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। তবে তদন্ত চলছে। আশা করছি খুব শিগগিরই এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে এবং খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে নজিপুর পৌরসভার মামুদপুর এলাকায় নিজ বাসভবনের কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র ইছাহাক হোসেন। এ ঘটনায় তার গাড়ির চালক দুলাল চন্দ্র আহত হন। তিনি বর্তমানে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর ওই রাতেই ইছাহাক হোসেনের বাড়ির কেয়ারটেকার আতিকুল ইসলাম, নজিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম ওরফে লেটু ফকির ও তার বড় ভাই লোকমান হোসেনকে আটক কর পুলিশ। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি