আপিলে প্রার্থিতা ফিরে পেলেন মানিকগঞ্জের তিন বিএনপি প্রার্থী

মানিকগঞ্জ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ১৯:১৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

 

নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন মানিকগঞ্জের তিনটি আসনের তিন বিএনপি প্রার্থী। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনে তাদের মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়।

এরা হচ্ছেন মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে দৌলতপুর উপজেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগী চেয়ারম্যান মো. তোজাম্মেল হক তোজা, মানিকগঞ্জ-২ (সিংগাইর-সদরের একাংশ- হরিরামপুর) আসনে বিএনপির প্রার্থী আবিদুর রহমান রোমান, মানিকগঞ্জ-৩ (সদর-সাটুরিয়া) আসনে সদর উপজেলা পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান মো. আতাউর রহমান আতা।

গত ২ ডিসেম্বর যাচাই বাছাইয়ের দিন মানিকগঞ্জ রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম ফেরদৌস ওই তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন।

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থীর মধ্যে মো. তোজাম্মেল হক তোজা সম্প্রতি আটক হয়ে কারাগারে অন্তরীণ রয়েছেন। তার পক্ষে বড় ভাই গোলাম ইয়াসিন মনোনয়নপত্র সংগ্রহ করে অনলাইনে হলফনামা দাখিল করেন।

মনোনয়ন ফিরে পাওয়া প্রসঙ্গে মানিকগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী আবিদুর রহমান খান রোমান বলেন, আইনি প্রক্রিয়ায় মনোনয়ন ফিরে পেলাম। এবার জনগণের রায় নিয়ে সংসদে যেতে চাই।

অবশ্য, মানিকগঞ্জ-২ আসনে বিএনপির আরেক প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম শান্ত’র মনোনয়নপত্রটিও আপিল শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে। তার মনোনয়নপত্রটি বৈধতা পেলে আবিদুর রহমান খান অথবা মইনুল ইসলাম খান শান্ত’র মধ্যে যেকোনও একজন এই আসনে বিএনপির প্রতীক ধানের শীষ বরাদ্দ পাবেন।

মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী মো. আতাউর রহমান আতা বলেন, আমি আমার ন্যায্য অধিকার ফিরে পেয়েছি।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম