সজীব ওয়াজেদ জয়ের পিএস পরিচয়দানকারী প্রতারক আটক

গাজীপুর প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ২১:২৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২১:৪১

সাব্বির মণ্ডল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়দানকারী এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজারের গাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ খবর নিশ্চিত করেন।

আটক প্রতারকের নাম সাব্বির মণ্ডল (২৭)। সে গাইবান্ধার সাঘাটা থানার উত্তর গুটিয়া সরদার পাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে। সে গাজীপুর সিটির হারিকেন রোড এলাকায় এক বাসায় ভাড়ায় থাকতো।

লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, আজ (বুধবার) সন্ধ্যায় গাজীপুর সিটির বোর্ডবাজারের গাছা এলাকা থেকে অভিযান চালিয়ে সাব্বির মণ্ডলকে আটক করা হয়। সে সজীব ওয়াজেদ জয়ের পিএস বলে পরিচয় দিয়ে আসন্ন সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন এমপিদের কাছে টাকা দাবি করতো। এ ছাড়া, সচিবালয়সহ বিভিন্ন সরকারি সংস্থায় চাকরি দেওয়ার নামে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম