খাগড়াছড়িতে স্বাভাবিক জীবনে ফিরে নিরাপত্তা চাইলেন ইউপিডিএফ নেতা

খাগড়াছড়ি প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৮, ০৭:০৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ০৭:১০

খাগড়াছড়ি অস্ত্র ও গুলি সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার পর নিরাপত্তা চাইলেন প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর নানিয়ার সার্কেলের বিচার ও সাংগঠনিক পরিচালক আনন্দ চাকমা ওরফে পরিচয় চাকমা। তিনি বুধবার (৫ ডিসেম্বর) মহালছড়ি সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মোস্তাক এর কাছে আত্মসমর্পণ করেন। পরে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকালে আনুষ্ঠানিকভাবে খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

আনন্দ চাকমা সাংবাদিকদের বলেন, ‘পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, কৃষ্টি-কালচার, স্বকীয়তা রক্ষার জন্য ৩৬ বছর আগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিতে যোগদান করি।  বিগত ৪ বছর ধরে ইউপিডিএফ (প্রসিত) গ্রুফের নানিয়ারচর সার্কেলের বিচার ও সাংগঠনিক পরিচালক হিসেবে কর্মরত ছিলাম। এই দীর্ঘ জীবনে সবসময় ভয় ও আতংক নিয়ে জঙ্গলে জঙ্গলে কাটালেও প্রত্যাশিত সুখ-শান্তি পায়নি। নিজের পরিবারের সঙ্গে সময় দিতে পারিনি। পারিবারিক কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারিনি। তারপরেও পাহাড়ি জনগণের মুক্তি ও স্বাধীকার নিয়ে যে স্বপ্ন তাও পূরণ হয়নি। কারণ ইউপিডিএফ নেতারা এখন নিজেরাই শোষক, বিচারহীনতার অগ্রদুত এবং নির্যাতনকারী। তাদের কাছে আজ পাহাড়ি জাতিগোষ্ঠীই নিরাপদ নয়।’

তিনি আরও বলেন, ‘আমি স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আমি সরকারের কাছ থেকে আমার ও আমার পরিবারের জীবন ও সম্পদের নিরাপত্তা চাচ্ছি।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম