লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচন করার জন্য বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে শাহজাহান কামালের হাতে চূড়ান্ত মনোনয়নের চিঠি হস্তান্তর করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ ব্যাপারে পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল বলেন, ‘ইনশাল্লাহ শেখ হাসিনাকে এই আসন উপহার দেওয়া হবে।’ এছাড়াও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।








