বরগুনায় নৌকার প্রার্থী শম্ভু

বরগুনা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৯

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে আওয়ামী লীগের পেলেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। প্রাথমিকভাবে এ আসনে দ্বৈত মনোনয়ন দেওয়া হয়েছিল ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও আলহাজ জাহাঙ্গীর কবিরকে। শুক্রবার (৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত এক চিঠিতে বরগুনা-১ আসনের রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পাঁচবার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চারবার (১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪) সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং পরে খাদ্য উপমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। এবার ষষ্ঠবারের মতো তিনি মনোনয়ন পেলেন।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বরগুনা বাংলাদেশের দ্বিতীয় টুঙ্গিপাড়া। এখানকার মানুষ শেখ হাসিনার নেতৃত্বের ওপর আস্থাশীল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার আওয়ামী লীগ সকল বিভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে আবারও বিপুল ভোটে বিজয়ী করবে।’

তিনি আরও বলেন, ‘বিগত দিনে বরগুনার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল, আগামীতেও ঐক্যবদ্ধ থাকবে। সবাইকে সঙ্গে নিয়ে বরগুনার উন্নয়নে কাজ করতে চাই।’

প্রসঙ্গত, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ২৫ নভেম্বর বরগুনায় ৫২ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর কবিরকে যৌথভাবে দলীয় মনোনয়ন প্রদান করে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম