আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০১ মে ২০২৪, ১৬:৫৯আপডেট : ০১ মে ২০২৪, ১৬:৫৯

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট। তার নাম মো. মুশফিকুর রহমান (২১)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ এপ্রিল) নওগাঁ জেলার আত্রাই থানার নবাবের তাম্বু এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোছা. শিরিন আক্তার জাহান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আনসার আল ইসলামের সদস্য মো. মুশফিকুর রহমানকে (২১) গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুইটি সিমকার্ড এবং দুইটি ফেসবুক আইডির উগ্রবাদী পোস্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি আনসার আল ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে ধর্মীয় উগ্রবাদকে পুঁজি করে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা চার-পাঁচ জন সদস্যের মধ্যে গোপনে বৈঠকে মিলিত হতো। তাদের সংগঠনের দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে সদস্য সংগ্রহ অব্যাহত রেখে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বিপন্ন করার ষড়যন্ত্রে প্ররোচিত করে আসছিল। বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাওয়াসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পক্ষে সোশ্যাল মিডিয়ায় Mushfiqur Rahman (Oxygen), মুশফিকুর রহমান এবং ইউসুফ ইউসুফ ফেসবুক আইডির ব্যবহার করে বিভিন্ন পোস্ট, ভিডিও শেয়ার ও আদান-প্রদান করে আসছিল। এছাড়াও তারা আনসার আল ইসলামের পক্ষে সদস্য সংগ্রহের উদ্দেশ্যে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিল।

মো. মুশফিকুর রহমান (২১) ও অজ্ঞাতনামা ৪-৫ জনসহ অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে নওগাঁ জেলার আত্রাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
ফাতাহ কমব্যাটের সদস্য সন্দেহে তরুণ আটক
জঙ্গি সংগঠনে জড়িত সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই যুবক রিমান্ডে 
আইএসআইয়ের নির্দেশে দিল্লি-মুম্বাইয়ে হামলার ছক, অস্ত্রসহ গ্রেফতার ৯
সর্বশেষ খবর
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
ভ্রমণে সুভেনির কেন কিনবেন?
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
বিশ্বকাপের ফাইনাল দেখলো যুক্তরাষ্ট্রের ৬ কোটি দর্শক, বিশ্বজুড়ে সংখ্যাটি কত
বিশ্বকাপের ফাইনাল দেখলো যুক্তরাষ্ট্রের ৬ কোটি দর্শক, বিশ্বজুড়ে সংখ্যাটি কত
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা