দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকসেবনের দায়ে তিন জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার (৭ ডিসেম্বর) বিকালে আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলো- হিলির মধ্যবাসুবেদবপুর এলাকার মৃত নিতু শেখের ছেলে মনোয়ার হোসেন বান্টি (২৩), সাতকুড়ি এলাকার মজিবর রহমানের ছেলে মেহেদুল ইসলাম (৪০), রাজধানী মোড় এলাকার আব্দুল জলিলের ছেলে আলম হোসেন পল্টু (৩৮)।
হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার রাতে পুলিশের বিশেষ একটি টহল হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ এক অভিযান চালায়। এসময় গাঁজা সেবনের দায়ে মনোয়ার, মেহেদুল ও আলম নামের তিন জনকে আটক করা হয়েছে। শুক্রবার বিকালে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারগারে প্রেরণ করা হয়েছে।








